ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ,চলছে গণনা

দেশের চার জেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এর আগে সকাল ৮টা থেকে শুরু  হওয়া ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। এসব ইউনিয়নে বিভিন্ন কারণে নির্বাচন স্থগিত হয়। 


ইউনিয়নগুলো হলো ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি এবং ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন।


এসব ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছে। তবে ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।


ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয় গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯ ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোট হয়। তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে, চতুর্থ ধাপে ৮৩৬, পঞ্চম ধাপে ৭০৭, ষষ্ঠ ধাপে ২৯১ এবং সপ্তম ধাপে ১৩৭ ইউনিয়নে নির্বাচন হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑